1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
টাঙ্গাইলে ভাইয়ের হাতে বড় ভাই খুন - Nadibandar.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ১৮৮ বার পঠিত

টাঙ্গাইলের বাসাইলে তাঁত মেশিন নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতের বড় ভাই নিহত হয়েছেন। রোববার (১৪ মার্চ) সকালে কাশিল উপজেলার বাথুলিশাদি পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। 

নিহত মজিদ মিয়া ও তার ছোট ভাই শফিক মিয়া ওই গ্রামের সেন্টু মিয়ার ছেলে।

বাসাইল থানার ওসি হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে তাঁত মেশিন নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকালে তারই জের ধরে প্রথমেই তাদের সাথে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুইজনেই উত্তেজিত হয়ে দা ছুরি বের করে। পরে ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই নিহত হয়। 

আর গুরুতর আহত অবস্থায় ছোট ভাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আইসিইউতে আছেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। 

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com