1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
‘বঙ্গোপসাগর একটি নিরপেক্ষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডোর’ - Nadibandar.com
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ১৪১ বার পঠিত

দক্ষিণ এশিয়া থেকে শুরু করে দক্ষিণপূর্ব এবং পূর্ব এশিয়া পর্যন্ত সংযোগ স্থাপনে বঙ্গোপসাগর একটি নিরপেক্ষ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডোর। এই অঞ্চলগুলির সাথে বাংলাদেশের মানুষ ও ব্যবসায়িক অগ্রগতির মাধ্যমে আঞ্চলিক সমৃদ্ধি অর্জন বর্তমান সরকারের একটি অন্যতম কর্মপরিকল্পনার অংশ।

এই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)’র উদ্যোগে জাপান এমব্যাসির সহযোগিতায় দু’দিনব্যাপী এক আঞ্চলিক কনফারেন্স শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরাস্থ নিজস্ব ক্যাম্পাসে। এই সমন্বিত উদ্যোগের সাথে রয়েছে ভারতীয় হাই কমিশন, বিমসটেক, বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক।

রবিবার সকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কনফারেন্সের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী, ড. এ.কে. আব্দুল মোমেন।

kalerkantho

উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিশেষজ্ঞ হিসাবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে জাপানের এমবাসেডর, ইতো নাওকি; ভারতীয় হাই কমিশনার, বিক্রম দোরাইস্বামী; বাংলাদেশ ও ভুটানের বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, মার্সি টেম্বন; বিমসটেকের মহাসচিব, তেনজিন লেকফেল; বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, মনমোহন পারকাশ; আইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, এ মতিন চৌধুরী এবং আইইউবি’র উপাচার্য, অধ্যাপক তানভীর হাসান।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, অধ্যাপক মিলান পাগন।

দু’দিনের এই কনফারেন্সে বিভিন্ন বিষয়ের আঞ্চলিক বিশেষজ্ঞ ও সহযোগীবৃন্দ, গবেষক, কূটনীতিক এবং উন্নয়ন অংশীদারগণ আগামীদিনের সমন্বিত কর্মপরিকল্পনা ও কর্মকৌশল প্রণয়ন করবেন এবং পরে তা অত্র অঞ্চলের সমৃদ্ধি অর্জনে টেকসই বাস্তবায়নের লক্ষ্যে সরকারগুলির কাছে সুপারিশ আকারে পেশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রাস্টিবৃন্দ, কূটনীতিক, অভ্যাগত অতিথিবৃন্দ, শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তাগণ, বর্তমান এবং প্রাক্তন ছাত্রবৃন্দ এই অতীব গুরুত্বপূর্ণ দু’দিনের এই আঞ্চলিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com