1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ঢাকায় চলাচলে ডিএমপির নির্দেশনা মেনে চলার আহ্বান কাদেরের - Nadibandar.com
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ১৫৪ বার পঠিত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদেশি অতিথিদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি নগরবাসীকে চলাচলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্দেশনা প্রতিপালনেরও আহ্বান জানান।

মঙ্গলবার (১৬ মার্চ) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান। এ সময় তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মাহেন্দ্রক্ষণে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন এবং সরকারি কর্মসূচিতে সহযোগিতা প্রদানে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সহযোগী সংগঠনসমূহকে সরকারি ও দলের মূল কর্মসূচির সঙ্গে সমন্বয় করে নিজ নিজ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।’

বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে এখনো নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্ত করছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে যে ইতিহাস বিকৃতি শুরু করেছিল তারা, তা এখনো বজায় রেখেছে বিএনপি।’

‘৫০ বছরের ইতিহাস পর্যালোচনা করলে আওয়ামী লীগ ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মার্শাল ল’ থেকে জন্ম নেয়া বিএনপি এখন গণতন্ত্রের সবক দিচ্ছে। জাতির পিতাকে সপরিবারে হত্যা, ২১ আগস্টের রক্তাক্ত হত্যাকাণ্ডে বিএনপিই ইতিহাসের কলঙ্কিত অধ্যায়ের ধারক ও বাহক।’

ভ্যাট নিয়ে বিএনপির সমালোচনার জবাবে কাদের বলেন, ‘এখন নতুন করে কর ও ভ্যাট নিয়ে কথা বলছেন তারা। উন্নয়ন কাজ এগিয়ে নিতে বিভিন্ন খাত থেকে সরকার রাজস্ব আহরণ করে। পরবর্তীতে এ রাজস্ব জনকল্যাণেই ব্যয়িত হয়। তবে এই রাজস্ব আহরণের হার যৌক্তিক মাত্রায় রয়েছে।’

ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, ‘এখন ভ্যাট তাদের এতো তিতা লাগছে কেন?’

হঠাৎ করে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে শুরু করায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমতাবস্থায় দেশবাসীকে সঠিকভাবে মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ও সুরক্ষা সামগ্রী ব্যবহারের নির্দেশনা দেন। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com