1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
বোয়ালখালীতে ৫১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
চট্টগ্রাম প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ২১৯ বার পঠিত

চট্টগ্রামের বোয়ালখালীতে ৫১০ পিস ইয়াবাসহ আইয়ুব আলী (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শাকপুরা চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আইয়ুব আলী কুষ্টিয়া পৌরসভার উদিবাড়ি কলোনির আনসার আলীর ছেলে। সে টেকনাফ শীলবুনিয়া থেকে ইয়াবার চালান নিয়ে বোয়ালখালীতে এসেছিল বলে জানান, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবদুল করিম। তিনি বলেন, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আসামীকে আজ বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হয়েছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com