1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ওয়ার্ল্ড বুক রেকর্ডস সম্মাননা পেলেন ভূমিমন্ত্রী - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ২০৬ বার পঠিত

সমাজ উন্নয়নে কাজ করা যুক্তরাজ্যের সংগঠন ওয়ার্ল্ড বুক রেকর্ডসের সম্মাননা জিতলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। স্বচ্ছতা, জবাবদিহিতা ও ভূমি মন্ত্রণালয়কে ডিজিটাইজেশন করার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পেয়েছেন।

রোববার (২১ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর হাতে এই সম্মাননা তুলে দিয়েছেন সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট রাওমান স্মিতা।

পদক জিতে নিজের অনুভূতি জানাতে গিয়ে মন্ত্রী বলেন, ‘এই সম্মানে ভূষিত হওয়ায় আমি বাকরুদ্ধ। আমি ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসকে ধন্যবাদ জানাচ্ছি। এই সম্মাননা আমার জন্য প্রেরণাদায়ক।’

মন্ত্রী বলেন, ‘আমি আত্মবিশ্বাসী। এটা শুধু আমার অর্জন নয়, এটা পুরো মন্ত্রণালয়ের, প্রধানমন্ত্রীর অর্জন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই সম্মাননা অর্জন সত্যি বিশেষ কিছু।’

মন্ত্রী বলেন, ‘মানুষের প্রত্যাশা পূরণের কাছাকাছি যদি কিছু করতে পারি, মানুষ মনে রাখবে। কর্ম দিয়েই মানুষের পরিচয়। যেটা অর্জন করেছি সেটা যেন ধরে রাখতে পারি সম্মানের সঙ্গে, সেটাই আমার লক্ষ্য।’

অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন সংগঠনের প্রধান ড. দিবাকর সুকুল।

তিনি জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতি প্রতিরোধ আর মন্ত্রণালয়ের সেবা জনগণের জন্য সহজ করার কারণে ভূমিমন্ত্রীকে এই সম্মাননা জানাচ্ছে সংগঠনটি।

বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট রওমান স্মিতা বলেন, ‘সারা বিশ্বে যারা কাজ করছেন তাদের মধ্য থেকে খুঁজে এই সম্মাননা জানানো হয়েছে।’

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com