1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
প্রবীণ সাংবাদিক নুরুল হুদার ইন্তেকাল - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ১৭৪ বার পঠিত

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, প্রবীণ সাংবাদিক ও ব্যবস্থাপনা কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা আর নেই। আজ দুপুরে মিরপুর সাংবাদিক আবাসিক এলাকার বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ রবিবার বেলা ১২টার দিকে মিরপুরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনিসহ জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, নুরুল হুদার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব)। ডিকাবের পক্ষে সংগঠনের সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন শোক প্রকাশ করেন। 

শোকবার্তায় তারা বলেন, সিনিয়র সাংবাদিক নুরুল হুদার মৃত্যুতে আমরা শোকাহত। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com