1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
ব্রিজ ভেঙে খালে পড়ল বালুবোঝাই ট্রাক - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ২১০ বার পঠিত

বাগেরহাটের মোল্লাহাটে চিত্রা নদীর ওপর বালুবোঝাই ট্রাকসহ ভেঙে পড়েছে বেইলি ব্রিজটি। সোমবার ভোরে বালুবোঝাই ট্রাকটি ব্রিজে উঠতেই বিকট শব্দে ভেঙে পড়ে ব্রিজটি।

এতে বাগেরহাট-মোল্লাহাট পুরাতন সড়কের ঘোষগাতি এলাকার মধ্যে সড়ক চলাচল বন্ধ হয়ে গেছে। দুপুর পর্যন্ত উদ্ধার ও সংস্কার কাজ শুরু হয়নি।

স্থানীয় লোকজন জানায়, সোমবার ফজরের নামাজের আগেই বিকট শব্দ হয়। পরে লোকজন উঠে ভাঙা ব্রিজ ও বালুবোঝাই ট্রাক খালের মধ্যে পড়ে থাকতে দেখে।

এ ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। বর্তমানে ওই এলাকা দিয়ে সড়ক পথে যান চলাচল বন্ধ রয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম কবির বলেন, মোল্লাহাট উপজেলার মধ্য দিয়ে পুরাতন সড়ক পথে ওই ট্রাকটির বালু নিয়ে বড়ঘাট এলাকায় যাওয়ার কথা ছিল। রাতে চালক ভুল করে বড়ঘাট রেখে ঘোষগাতি যাওয়ার পথে মরা চিত্রা নদীর ওপরে নির্মিত বেইলি ব্রিজে ওঠে। অতিরিক্ত ওজনের ফলে ব্রিজটি ভেঙে যায়। খবর পেয়ে মোল্লাহাট থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, বাগেরহাট থেকে মোল্লাহাট পুরাতন সড়কে দশটি বেইলি ব্রিজ রয়েছে। অধিকাংশ ব্রিজ ঝুঁকিপূর্ণ। যার ফলে ওই সড়ক দিয়ে ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও কিছু চালক ওই সড়ক দিয়ে চলাচল করেন। ট্রাক পড়ে যাওয়ার খবর পেয়ে আমাদের লোক পাঠিয়েছি। যত দ্রুত সম্ভব ট্রাকটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com