1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
প্রতিটি ওয়ার্ডে ব্যায়ামাগারের ব্যবস্থা করা হবে : তাপস - Nadibandar.com
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ১৮৮ বার পঠিত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রতিটি ওয়ার্ডেই ব্যায়ামাগারের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস।

সোমবার (২২ মার্চ) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু মিস্টার ঢাকা উন্মুক্ত বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ-২০২১’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র এই ঘোষণা দেন।

মেয়র বলেন, ‘আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণ করছি। সেখানে ব্যায়ামাগারের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। আমাদের প্রায় ৩০টি ওয়ার্ডে ব্যায়ামাগার আছে। আমরা সেগুলোতে আধুনিক সরঞ্জাম সংযোজন করতে যাচ্ছি। আমরা ব্যায়ামাগারগুলোর পরিবেশও ভালো করার উদ্যোগ গ্রহণ করব। আমি তরুণ সমাজকে আহবান করব- আপনারা আপনাদের ওয়ার্ডের সেই ব্যায়ামাগারগুলো ব্যবহার করবেন।’

এ সময় তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে ডিএসসিসির উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা উল্লেখ করে তাপস বলেন, ‘আমরা এরই মাঝে আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছি এবং তা সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্যায়ে আমরা ফুটবল ও ক্রিকেট দিয়ে সেটা আরম্ভ করেছি এবং আমরা ভবিষ্যতে আরও তিনটি খেলা এর সঙ্গে সম্পৃক্ত করতে চাই।’

ডিএসসিসি মেয়র বলেন, ‘এটি আসলে সামনে থেকে না দেখলে বোঝা যায় না, এই শরীর গঠন (বডিবিল্ডিং) কতটা পরিশ্রম, কতটা অধ্যবসায়ের কাজ। একটি ছোট ফেডারেশন হওয়া সত্ত্বেও সামাজিকভাবে তরুণদের জন্য কতটা অবদান রাখা যায় – এখানে না আসলে আমি সেটা অনুধাবন করতে পারতাম না।’

বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন, আয়োজক কমিটি ও বিচারকমণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে তাপস বলেন, ‘বড় বড় ফেডারেশন বা খেলা নিয়ে আমরা চিন্তা করি। সেগুলো অবশ্যই অনেক অনেক প্রয়োজন।’

এর আগে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু মিস্টার ঢাকা উন্মুক্ত বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ -২০২১’ এর আয়োজক কমিটির সভাপতি ও ৪১ নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলো, বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. নুরুল ইসলাম খান নাঈম, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আরিফ হোসেন, ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com