1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
মধ্যপ্রদেশে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১৩ - Nadibandar.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৪৩১ বার পঠিত

ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ মার্চ) স্থানীয় সময় সকালে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় পুলিশের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাসটি মোরেনা এলাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোয়ালিয়রের পুরানি ছাওয়ানি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, বাস-অটোরিকশার সংঘর্ষের পর দুর্ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে মারা যান আরও তিন জন। নিহতদের মধ্যে ১০ জন নারী এবং অটোরিকশার চালকও রয়েছেন।

গোয়ালিয়রের পুলিশ সুপার অমিত সঙ্ঘি জানান, স্থানীয় সময় সকাল ৭টায় দুর্ঘটনা ঘটে। অটোরিকশায় থাকা নারী যাত্রীরা স্থানীয় একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে রান্নার কাজ করেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিভরাজ সিং চৌহান। নিহতদের পরিবারকে ৪ লাখ এবং আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন তিনি।

গত সপ্তাহেই মধ্যপ্রদেশের মান্ডলা জেলায় এক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৪৬ জন আহত হন।

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com