1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
দক্ষিণখানে ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১৮০ বার পঠিত

রাজধানীর দক্ষিণখানের আইনুশবাগ চাঁদনগর এলাকায় এক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আব্দুর রশিদ বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে বুধবার (২৪ মার্চ) সকালে দুইপক্ষের মধ্যে গোলাগুলিতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মো. শামীম বলেন, ‘সকাল সাড়ে ১০টায় স্থানীয় দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। মরদেহ স্থানীয় কেসি হাসপাতালে রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জাপানি হান্নান নামে এক ব্যক্তির জড়িত থাকার কথা আমরা শুনেছি।’

এ বিষয়ে দক্ষিণখান থানার ডিউটি অফিসার নুরুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে।’

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com