1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
ব্যবসায়ীকে গুলি করে হত্যা, অভিযুক্ত হান্নানসহ গ্রেফতার ৬ - Nadibandar.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১৬৩ বার পঠিত

রাজধানীর দক্ষিণখানে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্রও উদ্ধার করা হয়।

বুধবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ শহিদুল্লাহ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারদের একজন হলেন আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নান। বাকিদের নাম জানা যায়নি।

এর আগে, সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণখান আইনুশবাগ এলাকায় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানের বাসার সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনার পর উত্তেজিত জনতা হান্নানের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ঘটনাটি পূর্ব শত্রুতার কারণে ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, জাপানি হান্নানের বাসার সামনে আব্দুর রশিদ গুলিতে আহত হয়। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com