নরসিংদীর ভেলানগরের মানিক রোডের পাশে বাসা থেকে শেষবারের মতো বেরিয়ে গেলেন সাংবাদিক তোফাজ্জল হোসেন। তবে হেঁটে নয়, খাটিয়ায় করে। এই রাস্তা দিয়েই তিনি গিয়েছেন প্রিয় প্রেসক্লাব এবং নরসিংদীর খবরের কার্যালয়ে।
জেলার স্থানীয় সাংবাদিক তোফাজ্জল হোসেন মঙ্গলবার (২৪ মার্চ) সাড়ে ১২টায় নরসিংদী সদরের ভেলানগরের নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। দুই ছেলের জনক তোফাজ্জল হোসেন গত ১৬ মার্চ থেকে করোনা পজিটিভ ধরা পড়ে।
নরসিংদী প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেন নরসিংদীর স্থানীয় পত্রিকা নরসিংদীর খবর-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ ৩০ বছর। তাছাড়াও তিনি দৈনিক সামচার এর নরসিংদী জেলা প্রতিনিধির দায়িত্বে ছিলেন।
পরিবারের লোকজন ও সুধীজনের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই তিনি কিডনি জটিলতা, ডায়বেটিকসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সবশেষ গত ১৬ মার্চ তার করোনা পজিটিভ ধরা পড়ে। তার আগে তিনি ফেব্রুয়ারির ২৫ তারিখে করোনার টিকাও নিয়েছিলেন। টিকা নেয়ার পর খেকেই জ্বরে আক্রান্ত হন তিনি। এরপর থেকে তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
সবশেষ মঙ্গলবার রাতে তিনি আকস্মিক প্রচণ্ড শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই লুটিয়ে পড়েন তিনি। এ সময় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান এবং হাসপাতালে নেয়ার পর ডাক্তার উনাকে মৃত ঘোষণা করেন। পরে বুধবার সকাল ১১টায় তরোয়া ইদগাহ ময়দানে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি চোখে কান্নায় ভারাক্রান্ত হয়ে বলেন, এই বয়সে চলে যাওয়াটা দুঃখজনক। আমি আমার আপনজন হারালাম। সব সময় হাসিমুখে সবার সঙ্গে কথা বলতেন তিনি। টিকা নেয়ার পর করোনা শনাক্ত হয় তোফাজ্জল হোসেন। আজ মারা গেলেন তিনি।
নদী বন্দর / পিকে