1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে যুবককে পিটিয়ে হত্যা - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ২৬৮ বার পঠিত

রাজবাড়ীতে বসতবাড়ির জমির সীমানা বিরোধ নিয়ে সৈকত মাতুব্বর (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আহত হয়েছেন ওই যুবকের চাচা প্রফুল্ল মাতুব্বর ও চাচি শান্তিলতা মাতুব্বর। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়।

নিহতের বাবা গ্রাম পুলিশ সদস্য সুশান্ত মাতুব্বর জানান, বসতবাড়ির সীমানা বিরোধ নিয়ে বুধবার বিকেল ৫টার দিকে শশা মাতুব্বরের ছেলে সনদ মাতুব্বর গংদের হামলায় তার ছেলে সৈকত মাতুব্বর আহত হন। আহত অবস্থায় তাকে বালিয়াকান্দী হাসপাতালে ভর্তি করা হলে সৈকতের অবস্থার অবনতি হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ঢাকা নেয়ার পথে আজ ভোর ৫টার দিকে তার ছেলের মৃত্যু হয়।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন।

নদী বন্দর / জিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com