1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
রাগ করে বাসা ছেড়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন নিরাপত্তা প্রহরী - Nadibandar.com
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ১৭৫ বার পঠিত

রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় শহীদুল ইসলাম (৬০) নামে একজন সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। বুধবার (২৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাফরান আলী বলেন, আমরা মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

নিহতের ছেলে ইমরান জানান, বেশ কিছুদিন হলো আমার বাবা আমাদের সঙ্গে রাগ করে বাসা থেকে চলে যান। আমরা অনেক খোঁজাখুঁজি করে জানতে পারি বসুন্ধরা আবাসিক এলাকায় সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। আমরা মোবাইলের মাধ্যমে খবর পেয়ে জানতে পারি আমার বাবা এক্সিডেন্ট করেছে। আমরা দ্রুত ঢাকা মেডিকেলে ছুটে আসি। এসে দেখতে পাই আমার বাবা মারা গেছেন। আমরা মরদেহ শনাক্ত করি।

তিনি জানান, তার বাবার গ্রামের বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর থানার রায়পুর গ্রামে। বর্তমানে, বসুন্ধরা আবাসিক এলাকায়, ব্লক জি ৫ নম্বর রোডের ১২৪ নম্বর বাসায় থাকতেন। ছয় ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com