1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মোদিবিরোধী আন্দোলন কঠোরভাবে মনিটরিং করছে র‍্যাব - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ১৮৭ বার পঠিত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেছেন, ‌মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। যারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে সভা-সমাবেশ করছেন তাদের প্রতি অনুরোধ, দেশের ভাবমূর্তির স্বার্থে এসব থেকে বিরত থাকুন। র‍্যাব এসব কঠোরভাবে মনিটরিং করছে।’

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে উত্তরায় র‍্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আশিক বিল্লাহ বলেন, ‘মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংলাদেশ পরিদর্শন করছেন। অতিথিদের আগমনের যে সূচি রয়েছে, সে অনুযায়ী র‍্যাব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।’

অতিথিদের আগমন সূচিতে যেসব স্থান রয়েছে (ঢাকার ভেতরে ও বাইরে) সেখানে র‍্যাব তিন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। স্থানগুলোতে র‍্যাব সদস্যদের দৃশ্যমান উপস্থিতি, গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিং করা হয়। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই, বিগত দিনে র‍্যাব যেভাবে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, আগামী দিনগুলোতেও র‍্যাব তার স্বাক্ষর রেখে যাবে।’

মোদিবিরোধী বিক্ষোভে র‍্যাবের ভূমিকা প্রসঙ্গে আশিল বিল্লাহ বলেন, ‘যারা মোদিবিরোধী বক্তব্য, সভা-সমাবেশসহ এ ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, তাদের প্রতি এসব কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ। সর্বত্র পুলিশের পাশাপাশি র‍্যাবও মোতায়েন রয়েছে।’

অতিথিদের আগমন উপলক্ষে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে কি-না জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, ‘কোনো ধরনের আশঙ্কা নেই। র‍্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী এসব মনিটরিং করছে। আমাদের সাইবার শাখা সক্রিয় রয়েছে।’

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com