1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাজধানীতে আ.লীগের হরতালবিরোধী বিক্ষোভ মিছিল - Nadibandar.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২২১ বার পঠিত

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা। রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর আওয়ামী লীগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ও ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে জিরোপয়েন্ট ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে গিয়ে তাদের বিক্ষোভ মিছিল শেষ হয়। এসময় তারা হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং হরতাল প্রতিরোধের ঘোষণা দেন।

al-hartal-1.jpg

বিক্ষোভ মিছিল শেষে তারা আবার আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে সংঘর্ষে হেফাজতে ইসলামের পাঁচ কর্মী নিহত হওয়ার ঘটনায় হরতালের ডাক দেয় সংগঠনটি। তাদের হরতালে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনসহ বেশকিছু ইসলামি রাজনৈতিক দল।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com