1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
বিএনপি নেত্রী নিপুণ রায় আটক - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ১৮৩ বার পঠিত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বিকালে সাড়ে ৩টায় রায়ের বাজারের বাসা থেকে তাকে সাদা পোশাকে পুলিশ সদস্যরা আটক করে নিয়ে যায় বলে জানান তার পরিবারের সদস্যরা।

তারা বলেন, ‘কোনো কাগজপত্র ছাড়ায় তাকে সাদা পোশাকের পুলিশ সদস্যরা চারতলায় উঠে নিয়ে যায়। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সবগুলোতে তিনি জামিনে আছেন।’

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আযাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে তার রায়ের বাজারের বাসা থেকে কিছুক্ষণ আগে পুলিশ আটক করেছে। কী কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com