1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
২৫ উপজেলায় হচ্ছে সাংস্কৃতিক কমপ্লেক্স - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ১৬১ বার পঠিত

দেশের ২৫টি উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে উপজেলা সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি বা সমীক্ষা শেষ করে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোমবার (২৯ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৬তম বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

যেসব উপজেলায় সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ করা হবে- লৌহজং, কালিহাতি, শিবচর, ডামুড্যা, ভাঙ্গা, কাপাসিয়া, শিংগাইর, গৌরিপুর, মুক্তাগাছা, নান্দাইল, ইসলামপুর, আঠারবাড়ি (কেন্দুয়া), নালিতাবাড়ি, বাগমারা, প্রত্নীতলা, সিংড়া, কাহারোল, গঙ্গাচরা, বোদা, তেতুলিয়া, রৌমারি, ফকিরহাট, মঙ্গলগঞ্জ, মোল্লারহাট, মনিরামপুর, হোমনা ও মতলব উপজেলা।

জানা যায়, বৈঠকে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এছাড়াও নতুন অ্যাক্রোবেটিক শিল্পীদের প্রশিক্ষণ নিয়মিতভাবে রাজবাড়ী অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রে চলমান রয়েছে বলে বৈঠকে জানানো হয়।

কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি)-এর অনুপস্থিতিতে কমিটির সদস্য অসীম কুমার উকিলের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ ও সুবর্ণা মুস্তাফা অংশ নেন।

বৈঠকে সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতত্ত্ব অধিদফতর, শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com