1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মোংলায় পশুর নদীতে জীবিত হরিণ উদ্ধার - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ২৫৯ বার পঠিত
বাগেরহাটের মোংলা পশুর নদীতে ভাসমান অবস্থায় একটি জীবিত হরিণ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। 

সোমবার (২৯ মার্চ) বিকেলে মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকার নদী থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে হরিণটি পুনরায় সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।
 
বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান জানান, বন থেকে তাড়া খেয়ে একটি হরিণ নদীতে পড়ে ভেসে যাচ্ছিল। সোমবার বিকেলে হরিণটি নদীতে থাকা জেলের জালে আটকে যায়। 

‘এসময় স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। সাথে সাথে ঘটনাস্থলে পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে একটি টিম সেখানে পৌঁছে হরিণটিকে জীবিত উদ্ধার করে।’ 

পরে বন্য প্রাণি প্রজনন কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর সুন্দরবনের করমজল এলাকায় হরিণটিকে পুনরায় অবমুক্ত করা হয় বলে জানান বন বিভাগের ওই কর্মকর্তা। 

নদী বন্দর / জিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com