1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
‘মৌলবাদীদের থামাতে না পারলে উন্নয়ন থমকে যাবে’ - Nadibandar.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ১৯৪ বার পঠিত

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘দেশে মৌলবাদীরা মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদেরকে থামাতে হবে। তা না হলে দেশের উন্নয়ন শেষ হয়ে যাবে। দেশ আবারও পাকিস্তানে পরিণত হবে।’

মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি- ঢাকার প্রীতিভোজ ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা . মুরাদ হাসান। সভাপতিত্ব করেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি- ঢাকার সভাপতি মোল্লা জালাল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুল হাসান খানসহ অন্যান্যরা।

আশরাফ আলী খান খসরু বলেন, ‘বাংলাদেশ কোনো অবস্থানে পেছনে নেই। দেশে প্রচুর উন্নয়ন হচ্ছে। করোনা মহামারির সময় বাংলাদেশ থেমে যায়নি। বিশ্বের সব দেশের কাছে বাংলাদেশ রোল মডেল। পাশাপাশি পাকিস্তান, ভারত থেকে আমরা বিভিন্ন ক্ষেত্রেই এগিয়ে।’

তিনি আরও বলেন, ‘দেশ যখন এভাবে এগিয়ে যাচ্ছে তখন কিছু মৌলবাদী শক্তি ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। সকলকে মিলেই তাদেরকে প্রতিহত করতে হবে।’

সাংবাদিকদের এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী ডা . মুরাদ হাসান বলেন, ‘যারা উন্নয়নের বিরোধিতা করেছেন তাদের প্রতিহত করতে হবে। গণমাধ্যমকে অস্থিতিশীল পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।’

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com