1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
বোদায় জনপ্রিয় ক্রীড়া সংগঠক ও আর্ট শিল্পী চকলেট আর নেই - Nadibandar.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ১৯৮ বার পঠিত

পঞ্চগড়ের বোদা উপজেলার জনপ্রিয় ক্রীড়া সংগঠক ও আর্ট শিল্পী এবং বোদা বাজার বণিক সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক আবুল আলাম আজাদ চকলেট আর নেই (ইন্না…রাজিউন)। তিনি গত সোমবার গভীর রাতে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। সে স্ত্রী, ২ পুত্র ১ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বিকেলে তার গ্রামের বাড়ি চন্দনবাড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে নামাযের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আলম আমিন, বোদা বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ আলম চেীধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন হাসান গভীর শোক প্রকাশ করেছেন।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com