1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু - Nadibandar.com
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ২৪২ বার পঠিত

রাজধানীর সবুজবাগের নন্দীপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল ইসলাম নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী মমিনুল ইসলাম জানান, সকালের দিকে সবুজবাগের নন্দীপাড়া এলাকার মিনহাজ বিল্ডিংয়ের পাশে একটি নির্মাণাধীন ভবনের রড কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় রাশেদুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, রাশেদুল ইসলাম কুড়িগ্রাম জেলার সদর থানার মকবুল হোসেনের সন্তান। তিনি বর্তমানে সবুজবাগের নন্দীপাড়া এলাকায় থাকতেন। রাশেদুল পেশায় একজন রড মিস্ত্রি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com