1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
গুলিস্তান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার - Nadibandar.com
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ১৫৩ বার পঠিত

রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের পশ্চিম পাশের পরিত্যক্ত জায়গা থেকে আনুমানিক একদিন বয়সী এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩১ মার্চ) সকালে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র রায় জানান, খবর পেয়ে বুধবার সকালে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পশ্চিম পাশের পরিত্যক্ত জায়গা থেকে কাপড়ে পেঁচানো অবস্থায় পলিথিন ব্যাগের মধ্যে এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। বেলা পৌনে ১১টার দিকে ওই নবজাতকটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই গোপাল চন্দ্র রায় আরও জানান, কে বা কাহারা ওই নবজাতকটি ফেলে রেখে যায়। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। নবজাতকটিকে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com