1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
হাকিমপুরে সড়কে ডাকাতি করার সময় ডাকাত আটক - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ২৮৫ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুরে সড়কে ডাকাতি করার সময়ে মোঃ মনিরুল ইসলাম (২১)নামের এক ডাকাতকে আটক করছে পুলিশ।

আটককৃত ডাকাত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ কামদিয়া ধর্মপুর গ্রামের মোঃ আমাল শেখ এর ছেলে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান,গতকাল বুধবার রাত সাড়ে ১১ টার দিকে বোয়ালদাড় ইউনিয়নের খারির ব্রীজর পশ্চিমে পাকা রাস্তায় গাছ ফেলে পথচারীদের অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে টাকা পয়সা ডাকাতি করে নিচ্ছে।

এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়।

এসময় মনিরুল ইসলাম নামের একজন ডাকাতকে আটক করা হয়। ডাকাতদলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় দুইটি হাসুয়া,১টি গাছ কাটার করাত ও পাঁচ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com