1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপার স্বাভাবিক - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৩৪১ বার পঠিত

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ নৌরুটে ১৬ ফেরির মধ্যে ১৫ ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করছে।

তবে আগামীকাল থেকে সারাদেশে লকডাউন থাকায় দুপুরের পর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় চাপ বাড়তে পারে।

রোববার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো.সালাম হোসেন বিষয়টি জানিয়েছেন।

চুয়াডাঙ্গাগামী নাফিস মাহমুদ নামের এক যাত্রী বলেন, ‘ভেবেছিলাম লক ডাউনের খবরের পর হয়তো পাটুরিয়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ পড়বে। তবে ঘাট এলাকায় যানবাহনের তেমন চাপ নেই। অন্যান্য দিনের মতো সব কিছুই স্বাভাবিক রয়েছে।’

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, ঘাটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যদি সাধারণ মানুষের বাড়তি চাপ পড়ে সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com