1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
এমপি আসলামুল হক মারা গেছেন - Nadibandar.com
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ১৫৯ বার পঠিত

ঢাকা-১৪ আসনের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য আসলামুল হক (৫৯) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ রোববার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার একান্ত সচিব মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আসলামুল হককে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তিনি মারা যান। ধারণা করা হচ্ছে- তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।’

আসলামুল হক ঢাকা-১৪ আসন থেকে টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর তিনি প্রথম দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি একই আসন থেকে এমপি নির্বাচিত হন।

তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ এমপি আসলামুল হক জাতীয় সংসদের হাউজ কমিটি এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসলামুল হকের জন্ম ১৯৬১ সালের ১৪ মে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com