1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
করোনায় সাবেক প্রধান তথ্য কর্মকর্তা হারুন-উর-রসিদের মৃত্যু - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ২০০ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক প্রধান তথ্য কর্মকর্তা হারুন-উর-রসিদ (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শনিবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।

রোববার (৪ এপ্রিল) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

হারুন-উর-রসিদকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তিনি দুই ছেলে রেখে গেছেন।

সাবেক এই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোক বাণীতে রাষ্ট্রপতি তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তার মৃত্যুতে প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এবং তথ্য অধিদফতরের সব কর্মকর্তা ও কর্মচারী গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

মরহুম হারুন-উর-রসিদ ১৯৭১ সালে মুজিবনগর সরকারের ওয়ার করেসপন্ডেন্ট হিসেবে চাকরিতে যোগদান করেন। পরবর্তী সময়ে তার চাকরি বিসিএস তথ্য সার্ভিসে আত্মীকরণ করা হয়। তিনি প্রথমে ১৯৯৮ সালে বাংলাদেশ সরকারের প্রধান তথ্য অফিসার হিসেবে নিয়োগ পান। প্রধান তথ্য অফিসার থাকাকালীন তিনি তথ্য অধিদফতরের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০০১ সালে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। পরবর্তী সময়ে ২০১০ সালে সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিতে প্রধান তথ্য অফিসার হিসেবে নিয়োগ দেয়।

নদী বন্দর / জিকে

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com