1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
দোকান খোলার দাবিতে আজও রাস্তায় ব্যবসায়ীরা - Nadibandar.com
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ১৬০ বার পঠিত

সরকার ঘোষিত দেশব্যাপী ৭ দিনের লকডাউন শুরুর প্রথমদিনে আজও স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখার দাবিতে আন্দোলনে নেমেছেন নিউমার্কেট, গাউছিয়া, হকার্স মার্কেট, এলিফ্যান্ট রোডসহ মিরপুর রোডের ব্যবসায়ীরা।

সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে রাস্তায় নামেন। গতকাল রোববারও তারা লকডাউন শুরুর প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন।

তারা বলছেন, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার জন্য সরকারের অনুমতি চান তারা।

আজ ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মেয়াদে প্রতিপালনের জন্য প্রজ্ঞাপনে ১১টি নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। তবে দোকান, পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে কেনাবেচা করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই সর্বাবস্থায় কর্মচারীদের মধ্যে আবশ্যিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কোনো ক্রেতা স্বশরীরে যেতে পারবে না।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com