1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ১২ জনের জরিমানা - Nadibandar.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ১৯৯ বার পঠিত

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দিনাজপুরের হিলিতে ১২ টি মামলায় ১৯ হাজার ১’শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল সোমবার বিকেলে হিলি ও ছাতনী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট্র মোহাম্মদ নুর-এ-আলম।

নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট্র মোহাম্মদ নুর-এ-আলম বলেন, দেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সরকারের বেশকিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এরই আলোকে হাকিমপুর উপজেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ উপজেলার হিলি ও ছাতনী বাজার এলাকায় পরিচালনা করা হয়।

এসময় অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মানায় ১২ জন পথচারী ও দোকানীকে ১৯ হাজার ১ শ টাকা জরিমানা করা হয়।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com