1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
পুলিশকে আবারও ফুলহাতা শার্ট পরার নির্দেশ - Nadibandar.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ১৬৭ বার পঠিত

করোনাভাইরাসের সংক্রমণ কমতে থাকায় প্রায় দেড় বছর পর গত ১৬ মার্চ গরমে হাফহাতা শার্ট পরার সুযোগ পেয়েছিলেন পুলিশ সদস্যরা। তবে করোনার প্রাদুর্ভাব আবারও বেড়ে যাওয়ায় তাদের ফুলহাতা শার্ট পরার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রোববার (৪ এপ্রিল) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিক শাখা) মো. আতাউল কিবরিয়া স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশ দেয়া হয়।

আদেশে বলা হয়, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে জেলা/ইউনিট প্রধানরা পুলিশ সদস্যদের সুরক্ষিত অবস্থায় দায়িত্ব পালনের সুবিধার্থে পোশাক পরিবর্তনের নির্দেশ দিতে পারেন। এক্ষেত্রে তারা নিজ নিজ এলাকার আবহাওয়া বিবেচনা করে পুলিশ সদর দফতরকে জানিয়ে ফুলহাতা শার্ট পরার নির্দেশ জারি করতে পারবেন। তবে চলতি বছরের ১৫ নভেম্বরের আগে হাফ হাতা শার্ট পরিধানের নির্দেশনা জারি করলে পুলিশ সদর দফতরকে অবহিত করতে হবে।

এর আগে গত ১১ মার্চ পুলিশ সদর দফতরের এক আদেশে পুলিশের সব সদস্যকে গ্রীষ্মকালীন ইউনিফর্ম (হাফহাতা শার্ট) পরার নির্দেশ দেয়া হয়েছিল। নির্দেশটি ১৬ মার্চ থেকে কার্যকর হয়।

নদী বন্দর / এমকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com