1. nadibandarne@hotmail.com : acfubekk :
  2. badsha.dru@gmail.com : admi2017 :
  3. br3mbo@gmail.com : br3mbo :
  4. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  5. nadibandarzb@outlook.com : ixodovru :
  6. wpenginebot@wpengine.com : wpenginebot :
  7. wphiddenbot@gmail.com : Cache Worker :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ১৪৯ বার পঠিত

রাজধানীর নীলক্ষেত মোড়ে রাস্তা পারাপারের সময় ঠিকানা পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় গোলাম মোস্তফা নামে (৬৩) এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী সিপু হাওলাদার জানান, ভোরের দিকে নীলক্ষেত মোড়ে রাস্তা পারাপারের সময় ঠিকানা পরিবহনের বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন ওই ব্যক্তি। কেউ তাকে সাহায্য না করলে আমি দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com