1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা - Nadibandar.com
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
হিলি প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ১৮৬ বার পঠিত

দিনাজপুরের হিলিতে পুরাতুন মূল্য তালিকা ও ঔষধের দোকানে ফ্রি ঔষধ রাখা ও নিম্নমানের খাবার তৈরি অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে দিনাজপুর জেলা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দুপুরে উপজেলার হিলি বাজার ও ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালিয়ে র‌্যাব-১৩ সদস্যদের সহযোগিতায় দিনাজপুর জেলা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম এসব জরিমানা করেন।

দিনাজপুর জেলা ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম জানান,হিলি বাজারে অভিযান চালিয়ে পুরাতুন মূল্য তালিকা রাখার অভিযোগে দুই দোকানীকে ৮ হাজার টাকা,কোম্পানির দেওয়া ফ্রী ঔষধ রেখে বিক্রয় করার অভিযোগে সরকার ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং ডাঙ্গাপাড়া বাজারে নিম্নমানে খাবার তৈরির অভিযোগে কালাম বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকে এ অধিদপ্তর সবসময়ই স্বাগত জানায়। কিন্তু অসাধু ও অনৈতিক যে কোন কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জিরো টলারেন্স প্রর্দশন করবে। ভোক্তা স্বার্থ সংরক্ষণে অধিদপ্তরের অভিযান চলছে এবং এ ধারা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com