1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
দোকান বন্ধ রাখার প্রতিবাদে বঙ্গবাজারে ব্যবসায়ীদের মানববন্ধন - Nadibandar.com
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ১৮২ বার পঠিত

সরকার ঘোষিত সাত দিনের ‘কঠোর বিধিনিষেধ’ আরোপের মধ্যে দোকার বন্ধ রাখার প্রতিবাদে রাজধানীর বঙ্গবাজার মার্কেটের সামনে মানববন্ধন করেছে বঙ্গবাজার ও আশপাশের কয়েকটি মার্কেটের দোকান মালিক সমিতির ব্যবসায়ী ও দোকানের কর্মচারীরা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে তারা বঙ্গবাজার মার্কেটের সামনে এ মানববন্ধন করে। এরপর তারা ওই এলাকায় মিছিল করেছে।

এ সময় ব্যবসায়ীরা বলেন, করোনার কারণে গত রমজান ও ঈদে ব্যবসা হয়নি। এ বছরও এমন চলতে থাকলে পথে বসতে হবে তাদের। এরপর আমাদের ব্যবসা চালিয়া যাওয়া অসম্ভব হয়ে পড়বে।

তারা বলেন, ব্যবসায়ীরা বিভিন্নভাবে অর্থ জোগাড় করে ঈদের জন্য মালামাল উঠিয়েছেন। তারা বিক্রিও করতে পারছেন না। বিভিন্ন স্থানে সরবরাহও করতে পারছেন না।

তারা অভিযোগের সুরে বলেন, সব কিছু চলছে। তাহলে কেন দোকান-ব্যবসা বন্ধ থাকবে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেয়ার আহ্বান জানিয়ে তারা মিছিল করেন।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com