1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সাতক্ষীরায় বাঘের আকমণে মৌয়াল আহত - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ১৯৮ বার পঠিত

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবন এলাকায় বাঘের আক্রমণে রেজাউল ইসলাম নামে এক মৌয়াল আহত হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে পশ্চিম সুন্দরবনের কাঁচিকাটা খাল এলাকায় এ ঘটনা ঘটে। আহত রেজাউল ইসলাম (২৫) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের মৃত গোলাম রব্বানীর ছেলে।

আহতের চাচাতো ভাই খোকন জানান, কৈখালী স্টেশন থেকে কফিলউদ্দীন মধু সংগ্রহের পাস নিয়ে রেজাউল ইসলামকে সাথে নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহ করতে যান। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সুন্দরবনের কাঁচিকাটা এলাকায় মধু সংগ্রহ করার সময় একটি বাঘ রেজাউলের ওপর আক্রমণ করে। এ সময় অপর সঙ্গীরা হাঁকডাক করলে বাঘ রেজাউলকে ছেড়ে দিয়ে চলে যায়। এ সময় রেজাউল আহত হয়।
বন বিভাগের কৈখালী স্টেশন কর্মকর্তা মোঃ মোবারক হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। রেজাউলের পরিবারের পক্ষ থেকে আমাকে কেউ জানায়নি। তাকে উদ্ধার করে লোকালয়ে আনা হয়েছে।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com