1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
জনকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি - Nadibandar.com
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ১৬০ বার পঠিত

দৈনিক জনকণ্ঠের চাকরিচ্যুত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে প্রতিষ্ঠানের চাকরিচ্যুতসহ অন্যান্য সাংবাদিকরা।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সংক্ষুব্ধ সাংবাদিক সমাজ’ ব্যানারে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। চাকরিচ্যুত সাংবাদিকদের ওপর মালিকপক্ষের সন্ত্রাসী হামলার ঘটনায় এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, আমরা গতকাল রোববার ১২টার সময় জনকণ্ঠ ভবনের সামনে জড়ো হয়ে চাকরিচ্যুতের প্রতিবাদে বিক্ষোভ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান করি। কিন্তু বিকেল পাঁচটার দিকে হঠাৎ করে একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা করে। তার সঙ্গে যোগ দিয়েছিলেন জনকণ্ঠে বর্তমানে কর্মরত কর্মচারীরাও। আমরা এই ঘটনায় অত্যন্ত মর্মাহত।

তারা আরও বলেন, গতকালের ঘটনার প্রতিবাদ জানাতে আমরা এখানে জড়ো হয়েছি। আমরা রাষ্ট্রযন্ত্রের কাছে অনুরোধ করি, গতকালের ঘটনার আসুন সমাধান চাই। না হলে বৃহত্তর সাংবাদিক সমাজ নিয়ে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দিতে বাধ্য হব।

jagonews24

গতকালের ঘটনায় সাংবাদিক সংগঠনগুলোর বিবৃতি প্রত্যাশা করে বলা হয়, আমরা সাংবাদিকদের সংগঠনগুলো যেমন- জাতীয় প্রেস ক্লাবে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন (ক্র‍্যাব), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এর মতো সংগঠনগুলোকে আমরা রাজপথে দেখতে চাই, আমাদের পাশে দেখতে চাই। তাদের কাছ থেকে বিবৃতি দেখতে চাই।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি কুদ্দুস আফ্রাদ, প্রচার সম্পাদক আসাদুজ্জামান, সাব-এডিটর্স কাউন্সিলের সাবেক প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, জনকণ্ঠের সাংবাদিক ইউনিয়নের ইউনিট চিফ রাজন ভট্টাচার্য, ডেপুটি ইউনিট চিফ পলাশ চন্দ্র দাস, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য আবদুল গফফর খান, গতকালের ঘটনায় আহত সাংবাদিক ফিরোজ মান্নাসহ জনকন্ঠের চাকুরিচ্যুত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে, গতকাল রোববার দৈনিক জনকণ্ঠ থেকে চাকরিচ্যুত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। বিকেলে রাজধানীর নিউ ইস্কাটনে জনকণ্ঠ ভবনের সামনে এই ঘটনা ঘটে। এতে ১০ সাংবাদিক আহত হন।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com