1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
অবকাঠামো নির্মাণকাজ লকডাউনের আওতামুক্ত : কাদের - Nadibandar.com
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ১৩০ বার পঠিত

অবকাঠামো নির্মাণকাজ লকডাউন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরে এসব কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সড়ক ও জনপথ অধিদফতরে প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ নির্দেশ দেন। সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

আসন্ন বর্ষার আগেই নির্মাণাধীন কাজ এগিয়ে নেয়ার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘বর্ষার আগে কাজ করার এখনই উপযুক্ত সময়। ১৪ তারিখ থেকে শুরু হওয়া লকডাউনে সড়কে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় রাস্তা ফাঁকা থাকবে। তাই এই সময়ে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করে যান চলাচলের উপযোগী করতে হবে।’

মন্ত্রী সামনে যেসব প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে তার পেপারওয়ার্ক এখনই শেষ করার নির্দেশনা দিয়ে বলেন, ‘যেন শুকনো মৌসুম এলেই নির্মাণ কাজ শুরু করা যায়।’

বিগত কয়েক বছরে সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে এবং হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এসব কাজ আরো এগিয়ে নিতে হবে।’

ঢাকা-কক্সবাজার সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ সবচেয়ে অগ্রাধিকার দেয়ার জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের তাগিদ দেন।

ঢাকা-সিলেট মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পটির বিষয়ে কাদের বলেন, ‘এই প্রকল্প সিলেটবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি,তাই এই প্রকল্পের কাজ দীর্ঘদিন ঝুলে থাকলেও সম্প্রতি গতি পেয়েছে।’

শেখ হাসিনার সরকার রাজনৈতিক নিপীড়নে বিশ্বাসী নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার সকল দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল এবং মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।’

সরকার বিএনপি নেতাকর্মীদের হেফাজতের মামলায় জড়িয়ে রাজনৈতিকভাবে হয়রানি করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এ অভিযোগ গতানুগতিক এবং সত্য নয়। তাদের এসব কথা শুনলে জনগণ হাসে।তারা অপরাজনীতি ও মিথ্যাচারকে রাজনীতি মনে করছে।’

তিনি আরও বলেন, ‘হেফাজতে ইসলাম দেশব্যাপী যে তান্ডব চালিয়েছে এবং জনগণ তথা রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়েছে তা নিয়ে বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অপরাধী কোন দলের হতে পারে না, ধর্ম কখনও সহিংসতা উসকে দেয় না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে তাই দেশের মানুষের সুরক্ষা তথা সংক্রমণরোধে শেখ হাসিনা সরকার যে সর্বাত্মক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের জীবনের সুরক্ষার স্বার্থেই।’

এই মহামারি থেকে উত্তরণে সবাইকে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং স্রষ্টার অপার কৃপায় নিশ্চয়ই আমরা সবাই এ সঙ্কট কাটিয়ে উঠব ইনশাআল্লাহ।’

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com