1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
মালিবাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত - Nadibandar.com
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ১৪৩ বার পঠিত

রাজধানীর মালিবাগের সিএনজি পাম্পের সামনে মোটরসাইকেলের ধাক্কায় দুলাল চক্রবর্তী (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক হৃদয় (১৭) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১২ এপ্রিল) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে দুলাল চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে গুরুতর আহত হৃদয় ঢামেক হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী এক পথচারী সাজ্জাদ হোসেন জানান, আমরা তিন/চারজন বাসায় যাওয়ার সময় মালিবাগের সিএনজি পাম্পের সামনে দেখতে পাই, মোটরসাইকেলর সঙ্গে রাস্তায় দুইজন পড়ে আছে। পরে আমরা তাদেরকে গুরুতর আহতাবস্থায় প্রথমে খিদমাহ হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। এ সময় দুলাল চক্রবর্তী মারা যান এবং গুরুতর আহত মোটরসাইকেল চালককে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত হৃদয়ের বড় ভাই রিয়ন জানান, সে একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারী হিসেবে কাজ করে। কাজ করার পরে গাড়ির টেস্ট ড্রাইভ দেয়ার সময় এই ঘটনা ঘটতে পারে। হৃদয়ের অবস্থা আশঙ্কাজনক, এখনও জ্ঞান ফেরেনি বলে জানান তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাতে একটি সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন আর মোটরসাইকেল চালক পুলিশি পাহারায় ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com