1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
সম্মতি থাকলেও কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণ, আইন ফ্রান্সে - Nadibandar.com
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
নদী বন্দর ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ১৭৬ বার পঠিত

১৫ বছরের কম বয়সী মেয়ের সম্মতি নিয়ে যৌন সম্পর্ক করলেও সেটি ধর্ষণ বলে গণ্য করবে ফ্রান্স। সম্প্রতি এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে দেশটিতে।

এতদিন ফ্রান্সে নারীদের ক্ষেত্রে সম্মতিসূচক শারীরিক সম্পর্কের বয়স ছিল ১৫ বছর। যদি এর চেয়ে কম বয়সী কেউ ধর্ষণের শিকার হতো, তাহলে অভিযুক্তের আইনজীবী সেই ঘটনাকে সম্মতিসূচক সহবাস প্রমাণের চেষ্টা করতে পারতেন। এর মাধ্যমে অনেক ধর্ষণের ঘটনাই সম্মতিপূর্ণ সহবাস হিসেবে প্রতিষ্ঠিত করে অভিযুক্তরা শাস্তি এড়িয়ে যেতেন।

কিন্তু নতুন আইনের ফলে ওই সুযোগ আর থাকছে না। এখন থেকে ১৫ বছরের কম বয়সী কোনও মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক হলেই সেটি ধর্ষণ হিসেবে ধরা হবে এবং দোষীকে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড দেয়া হবে।

এই আইন পাস হওয়ার পর গত বৃহস্পতিবার ফরাসি আইনমন্ত্রী এরিক মোরেট্টি ঘটনাটিকে তাদের সমাজব্যবস্থা ও শিশুদের জন্য ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন।

অবশ্য এর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন আইনজীবীদের একাংশ। দু’জনের সম্মতিতে সহবাস হলেও আইন অনুযায়ী একজন ধর্ষণের সাজা পাবেন বলে মত তাদের।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com