বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাঈদা শওকত জেনির সঙ্গে পুলিশের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)
স্বাচিপের আহ্বায়ক অধ্যাপক আবু নাসার রিজভী ও সদস্য সচিব ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়, ‘১৮ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডে ডা. সাঈদা শওকত জেনি উনাই কর্ম ক্ষেত্র থেকে ফেরার পথে পুলিশের হাতে অযাচিতভাবে হেনস্তার শিকার হন। স্বাচিপ, বিএসএমএমইউ শাখা মনে করে যে, যার খণ্ডিত অংশ চিকিৎসক সমাজকে হেয় প্রতিপন্ন করতে সামাজিক মাধ্যমে ভাইরাল করা হয়। আমরা পুলিশ ও প্রশাসনের এমন গর্হিত কাজের তীব্র নিন্দা জানাই।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, ‘বর্তমান করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে চিকিৎসকরা ঝুঁকি নিয়ে কভিড মোকাবিলা করে যাচ্ছেন। তখন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে ডা. জেনির গাড়ি থামিয়ে তার কাছে পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। এ সময় নিজের পরিচয় ও গাড়িতে বিএসএমএমইউয়ের লোগো পরিচালক কর্তৃক ইস্যু করা পাস ডাক্তারের এপ্রোন দেখালেও সব কিছুকে ভুয়া বলে ডা. জেনিকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হয়।
নদী বন্দর / পিকে