1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
রাজধানীতে বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - Nadibandar.com
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ১৬৬ বার পঠিত

রাজধানীর খিলগাঁও থানার মধ্য নন্দীপাড়া এলাকার একটি বাসা থেকে সাদিয়া (১৬) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২টার দিকে খিলগাঁও থানা পুলিশ খবর পেয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করে।

সাদিয়া ঝালকাঠি সদরের চাঁদকাঠি গ্রামের রিকশাচালক আফজাল মিয়ার মেয়ে। বর্তমানে মধ্য নন্দীপাড়া এলাকার ওই বাসায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতো সে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন জানান, মঙ্গলবার দিবাগত রাতে খবর পেয়ে রুমের দরজা ভেঙে কাঠের রোয়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই কিশোরীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই কিশোরী আত্মহত্যা করেছে। তবে কী কারণে আত্মহত্যা করেছে, তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাদিয়ার বাবা আফজাল মিয়া জানান, ‘আমরা সবাই রাতে খাবার খেয়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়ি। পরে রাত ১টার দিকে মেয়ের মা উঠে ঘরের দরজা খোলা দেখতে পায়। পাশের রুমে দরজা লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সাদিয়া।তার মানসিক সমস্যা ছিল। তবে কী কারণে গলায় ফাঁস দিয়েছে আমরা এ বিষয়ে কিছু বলতে পারব না।’

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com