1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে চট্টগ্রামে মানববন্ধন - Nadibandar.com
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৬৫ বার পঠিত

চট্টগ্রামে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে মানববন্ধন করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ‘গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে আর্থিক কষ্টে দিনাতিপাত করছেন। লকডাউনে তারা কোনো ধরনের সহায়তা পায়নি। এমতাবস্থায় শ্রমিকদের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে ২৮ এপ্রিলের পর গণপরিবহন চালু করা হোক। প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের ন্যায় দুই সিটে একজন করে বসিয়ে যাত্রী পরিবহন করা হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মুছা, কার্যনির্বাহী সদস্য রকিবুল মাওলা, ট্রাক-কাভার্ড ভ্যান ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুর সবুর প্রমুখ।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com