1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক থাকতে হবে : স্বাস্থ্যমন্ত্রী - Nadibandar.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১৩৯ বার পঠিত

সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভবিষ্যতে যাতে আবার করোনার তৃতীয় ঢেউ চলে না আসে তা নিয়ে এখন থেকেই সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২১’ উপলক্ষে ভার্চুয়ালি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বর্তমান বিশ্বে প্রায় ১০০ কোটি মানুষ পুষ্টিকর খাবার পায় না। আমাদের দেশেও কিছু মানুষ নানা কারণে পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে না। এর মধ্যে দেশে পুষ্টিকর খাদ্যে ভেজাল বা কেমিক্যাল মেশানোর ফলে অনেক মানুষ সাধ্য থাকলেও পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারে না।

তিনি বলেন, বর্তমানে প্রায় সব ধরনের ফল-মূলেই বিষাক্ত কেমিক্যাল মেশানো হচ্ছে যা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে না পারলে কেমিক্যালযুক্ত খাবার গ্রহণের ফলে নিকট ভবিষ্যতে দেশের বহু মানুষ নানারকম জটিল রোগব্যাধিতে আক্রান্ত হবেন। এ কারণে খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে।

করোনার দ্বিতীয় ঢেউ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ দেশের মানুষকে নানা সংকটে ফেলেছে। অতিমাত্রায় বৃদ্ধির ফলে দেশে জরুরি লকডাউন চলছে। লকডাউন সংক্রান্ত সরকারের সব নির্দেশনা সবাইকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে দেশে কেন ও কিভাবে করোনায় দ্বিতীয় ঢেউ এল এবং এভাবে বৃদ্ধি পেল সেটিও ভাবতে হবে। এখন দেশের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং ভবিষ্যতে যাতে আবার করোনার তৃতীয় ঢেউ চলে আসতে না পারে সেদিকেও এখন থেকে সতর্ক থাকতে হবে।

সভায় উপস্থিত স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, এবারের পুষ্টি সপ্তাহের লক্ষ্য ও উদ্দেশ্য বজায় রাখতে হবে এবং ২০৪০ সালের মধ্যে সবার জন্য পুষ্টি নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের স্বাস্থ্যখাতের সব সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে। একারণে এই কোভিডকালেও স্বাস্থ্যখাতের উন্নয়ন অগ্রযাত্রা ঊর্দ্ধমুখী রয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় স্বাস্থ্যখাত সফল হবে বলে সবার বিশ্বাস এসেছে।

উল্লেখ্য, এবারের পুষ্টি সপ্তাহ ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়েরর মধ্যে দেশের বিভিন্ন কেন্দ্রে সাতদিন ব্যাপী সাত ধরনের স্বাস্থ্য সেবা দেয়া হবে। এ বছর জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য রাখা হয়েছে- ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডা. এম আবদুল আজিজসহ স্বাস্থ্যসেবা খাতের আরও চিকিৎসকরা বক্তব্য দেন। সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় পুষ্টি সেবার লাইন ডাইরেক্টর ডা. এসএম মোস্তাফিজুর রহমান।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com