1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
কেমিক্যাল গোডাউনের আগুনে প্রাণ গেল আরও একজনের - Nadibandar.com
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ১৭৮ বার পঠিত

রাজধানীর আরমানিটোলায় ছয়তলা ভবনে কেমিক্যাল গোডাউনের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম সাফায়েত। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচজনের মৃত্যু হলো।

রোববার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালটির আবাসিক সার্জন পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে মোট পাঁচজনের মৃত্যু হলো।

গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে আরমানিটোলার হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় ছয় ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- ভবনের নিরাপত্তারক্ষী ও‌লিউল্লাহ, দোকান কর্মচারী রাসেল মিয়া, ভবনের চারতলার বাসিন্দা শিক্ষার্থী সুমাইয়া এবং ও‌লিউল্লাহর কাছে বেড়াতে আসা কবীর নামে আরেকজন।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com