1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
হিলিতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুজন আটক - Nadibandar.com
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২০৮ বার পঠিত

হিলি সীমান্তে এক হাজার ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ ডিসেম্বর) ভোরে রেল কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের বাবলুর ছেলে ইমন ও একই উপজেলার নয়াপাড়া গ্রামের মফিজের ছেলে মশিউর রহমান।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন খবর পেয়ে হিলি রেল কলোনি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করা হয়। পরে আটককৃতদের তথ্যের ভিত্তিতে একটি বাড়ির উঠানের মাটি খুঁড়ে আরও এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

নদী বন্দর / পিকে 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com