1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে প্রাণ গেল শিশুর - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ১৬৭ বার পঠিত

রাজধানীর হাজারীবাগের রায়েরবাজারে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে আয়েশা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে রায়েরবাজারের টিলাবাড়ি এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। শিশুটির বাবার নাম হৃদয় খান। তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। বর্তমানে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় পরিবার নিয়ে থাকেন হৃদয়।

আয়েশার বাবা জানান, ‘আমি বাসার বাইরে ভ্যানে কাঁচামাল বিক্রি করি। আমাকে বাড়ি থেকে ফোন করে জানায়, আয়েশা ফাঁস দিয়েছে। আমি ফোন পেয়ে বাসায় এসে দেখি দরজা বন্ধ। দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি, আমার মেয়ে জানালার গ্রিলের সঙ্গে তোয়ালে দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিই। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

হৃদয় খান আরও জানান, ‘আমার স্ত্রী রশিয়া বাসাবাড়িতে কাজ করে। আমরা বাসায় ওকে (আয়েশা) একা রেখে আমরা বাইরে চলে যাই। ও প্রতিদিনই গামছা ও তোয়ালে দিয়ে দরজা বন্ধ করে খেলে। আজকে খেলতে নিয়েই অসাবধানবশত গলায় ফাঁস লেগে যায়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাজারীবাগ থেকে পাঁচ বছরের একটি মেয়ে গলায় ফাঁস দিয়েছে বলে জানতে পেরেছি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতা মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নদী বন্দর / জিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com