1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন বিমানবাহিনী প্রধান - Nadibandar.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ১৫৭ বার পঠিত

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি। রোববার (২৫ এপ্রিল) দিবাগত রাতে বিমানবাহিনীর একটি সি-১৩০জে বিমানের মাধ্যমে তিনি দেশে প্রত্যাবর্তন করেন।

সোমবার (২৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তুরস্ক সফরকালে বিমানবাহিনী প্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধি পরিদর্শন করেন এবং তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তুরস্কে অবস্থানকালে বিমানবাহিনী প্রধান তুরস্কের এয়ারফোর্স কমান্ডার জেনারেল হাসান কুচিউকাকাইউজ ছাড়াও তুরস্কের জেনারেল স্টাফ (টিজিএস) কমান্ডার জেনারেল ইয়াসার গোলার, তুরস্কের আর্মি ফোর্স কমান্ডার জেনারেল উমিত দুন্ডার এবং তুরস্কের নেভি ফোর্স কমান্ডার এডমিরাল আদনান ওজবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়াও তিনি এয়ার কমব্যাট ফোর্স কমান্ডার এবং কমান্ডার অব এয়ার ফোর্স একাডেমিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিষয়ে আলোচনা করেন। সফরকালে বিমানবাহিনী প্রধান সেই দেশের বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি, একাডেমি, সামরিক জাদুঘর, এভিয়েশন মিউজিয়ামসহ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সম্পর্ক সুদৃঢ় এবং পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে। এছাড়াও তুরস্ক বিমানবাহিনী এবং সেই দেশের শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে বাংলাদেশ ও তুরস্ক বিমানবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় করার সুযোগ হবে বলে আশা করা যায়। উক্ত সফর হতে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশ বিমানবাহিনীতে ভবিষ্যতে তাত্ত্বিক ও প্রাতিষ্ঠানিক জ্ঞানের পরিধি বিস্তারের বিশেষ সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত তুরস্ক এয়ার ফোর্সের আমন্ত্রণে গত ১৮ এপ্রিল বিমানবাহিনীর একটি সি-১৩০-বিমানের মাধ্যমে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com