1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
কারওয়ান বাজারে ট্রাকচাপায় তরুণ নিহত - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ২২০ বার পঠিত

রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা এলাকায় ট্রাকচাপায় সজীব (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৬ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার সজীবকে মৃত ঘোষণা করেন।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার জানান, সোমবার রাত আনুমানিক দেড়টার দিকে কারওয়ান বাজার সোনারগাঁও মোড় সার্ক ফোয়ারার পাশে একটি চলন্ত ট্রাকের পেছনে ঝুলে ওঠার সময় পড়ে যান সজীব। পরে পেছনে থাকা আরেকটি ট্রাক এসে সজীবকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ২টায় সজীবকে মৃত ঘোষণা করেন।

নিহত সজীবের মা সুফিয়া বেগম বলেন, ‘আমার ছেলে পাঁচদিন আগে চাকরির জন্য ঢাকায় আসে। আমরা গাজীপুর এলাকায় থাকি, আমার ছেলে আগে ওখানেই রিকশা চালাত।’ বিলাপ করে তিনি বলেন, ‘আমি বারবার বলেছিলাম, বাবা ঢাকায় যাস না।’

তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কাঁঠালিপাড়ায়। সজীবের বাবা মৃত আবুল মিয়া। বর্তমানে তারা গাজীপুর এলাকায় থাকতেন। চার ভাই ও দুই বোনের মধ্যে সজীব সবার ছোট।

নদী বন্দর / এমকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com