1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
অবৈধভাবে দখল হওয়া খাল পুনরুদ্ধার করতে হবে : এলজিআরডি মন্ত্রী - Nadibandar.com
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ১৬৩ বার পঠিত

আসন্ন বর্ষা মৌসুমে রাজধানীর জলাবদ্ধতা সমস্যা দূরীকরণের লক্ষ্যে অবৈধভাবে দখল হওয়া খালসমূহ পুনরুদ্ধার করে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাজধানীতে জলাবদ্ধতা নিরসন এবং ওয়াসার নিকট থেকে খাল হস্তান্তরের সময় সিটি করপোরেশনকে দেয়া কর্মপরিকল্পনার অগ্রগতি এবং ‘কল্যাণপুর পাম্পের রিটেনশন পন্ড’ এর জন্য অধিগ্রহণকৃত জমি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

রিটেনশন পন্ডের জন্য নির্ধারিত জায়গা অবৈধ দখল হওয়ার কথা ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম মন্ত্রীকে অবহিত করলে তিনি বলেন, ‘অবৈধ দখল করে যেকোনো অবকাঠামো নির্মাণ হোক এবং যেই করুক না কেন তা উচ্ছেদ করে ওয়াটার পন্ড নির্মাণ করার ব্যবস্থা নিতে হবে।’ এ কাজে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও শান্তিপ্রিয় জনগণের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন তিনি।

এসময় সিটি করপোরেশনগুলোতে কোভিড-১৯ মোকাবিলায় মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত অর্থ ও কর্মপরিকল্পনা বাস্তবায়নের গৃহীত কার্যক্রম মন্ত্রীকে অবহিত করা হয় এবং কাউন্সিলরদের নিজ নিজ এলাকাকে ছোট ছোট সাব জোনে ভাগ করে প্রতিটি সাব জোনে সকল শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করে দুস্থ মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘উত্তর সিটি করপোরেশন নগরীর জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পাম্প রিটেনশন পন্ডের জন্য এখানে ১৭১ একর জমি অধিগ্রহণ করেছে। কিন্তু অধিকৃত এ জায়গায় অনেকেই অবৈধভাবে দখল করে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছে। এসব অবৈধ অবকাঠামো উচ্ছেদ করে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নগরবাসীর শাস্তির জন্য যা যা করা দরকার তার সবই করা হবে।’

মন্ত্রী বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশনের অধীন থাকা খালগুলোর দুই পাড় দখল করে সঙ্কুচিত করা হয়েছে।’ খালের দখল ঠেকাতে সীমানা নির্ধারণের জন্য সীমানা পিলার স্থাপনের ব্যবস্থা নিতে দুই মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

কল্যাণপুর পাম্পের গুরুত্ব ও ব্যবস্থাপনা বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপনকালে ডিএনসিসি মেয়র ‘কল্যাণপুর স্ট্রং ওয়াটার পাম্প স্টেশন সংলগ্ন রেগুলেটিং পন্ড সংরক্ষণ প্রকল্প (ফেজ-২)’ শীর্ষক প্রকল্প গ্রহণের বিষয়ে অবহিত করলে মন্ত্রী তা মন্ত্রণালয়ে প্রেরণ করতে বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরে স্থানীয় সরকার মন্ত্রী কল্যাণপুর পাম্প স্টেশন এবং পাম্পের রিটেনশন পন্ডের জন্য সিটি করপোরেশন কর্তৃক অধিগ্রহণকৃত জায়গা ঘুরে ঘুরে দেখেন। এ ছাড়া উত্তর সিটির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য গাবতলীতে নির্মিতব্য বহুতল ভবনের কার্যক্রমও পরিদর্শন করেন তাজুল ইসলাম।

নদী বন্দর / জিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com