1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
দেশে করোনায় ২৪ ঘন্টায় ৭৭ জনের মৃত্যু, শনাক্ত ২৯৫৫ - Nadibandar.com
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২০৫ বার পঠিত

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪৩ জন ও নারী ৩৪ জন। এ নিয়ে দেশে এই মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩০৫ জনে।

এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৯৫৫ জন। এ নিয়ে দেশে মোট সাত লাখ ৫৪ হাজার ৬১৪ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

নদী বন্দর / পিকে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com