1. badsha.dru@gmail.com : admi2017 :
  2. nadibandar2020@gmail.com : Nadi Bandar : Nadi Bandar
  3. wpenginebot@wpengine.com : wpenginebot :
  4. wphiddenbot@gmail.com : Cache Worker :
‘বঙ্গভ্যাক্সকে সহযোগিতা করলে দেশীয় উৎস থেকে টিকা পাওয়া যেত’ - Nadibandar.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
নদী বন্দর প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ১৫৭ বার পঠিত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দেশের অভ্যন্তরে গ্লোব বায়েটেকের বঙ্গভ্যাক্সকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হলে, এই মুহূর্তে দেশীয় উৎস থেকে তৈরি টিকা পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা থাকতো।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জাপা চেয়ারম্যান বলেন, কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ টিকা নিতে দেশে এখনও কয়েক লাখ মানুষ অস্থিরতার সাথে অপেক্ষা করছেন।

তিনি আরও বলেন, এখন প্রমাণ হলো, বিকল্প উৎস না রেখে শুধু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা আমদানির সিদ্ধান্ত ভুল ছিল। আন্তর্জাতিক টিকা কূটনীতিতে অদূরদর্শিতার পরিচয় দিয়েছিল বাংলাদেশ।

জিএম কাদের বলেন, করোনার টিকা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি-না সেটা স্পষ্ট নয়। টিকার বিষয়ে জনগণ বিস্তারিত জানতে চায়।

তিনি বলেন, রাশিয়ার স্পুটনিক-ভি এবং চীনের সিনোফার্মে ভ্যাকসিন আমদানি ও যৌথ উৎপাদনের পাশাপাশি ভারত থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড আমদানিতে প্রচেষ্টা থাকতে হবে বাংলাদেশের।

নদী বন্দর / পিকে

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 Nadibandar.Com
Theme Developed BY ThemesBazar.Com